ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'র মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় আরও চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
এ নিয়ে মোট আটজনকে আটক করা হলো। আটক ব্যক্তিরা সকলেই আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সদস্য।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শণে এসে একথা বলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিতহ ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।
অতিরিক্ত ডিআইজ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ববোধ থেকে ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছি। শিল্পী এবং তাঁর পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাদানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে বিচারের মখোমুখী করা হবে।
এলাকার সাধারণ মানুষ বলছেন ভাস্কর শিল্পী মানবেন্দ্র দের পরিবারের পাশে কোন হিন্দু সংগঠন দাঁড়ায়নি, কারণ হলো মানবেন্দ্র আওয়ামী লীগ করেন না এটাই তার অপরাধ ।
এসব নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। বিএনপি পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এই পরিবারে পাশে দাঁড়িয়েছে। গ্রামবাসীর প্রশ্ন তাহলে কেন হিন্দুদের পাশে হিন্দুরা নেই মানবেন্দ্র বাদ দিয়ে অন্য কারো ক্ষেত্রে এরকম ঘটনা হলে পুরো পুরো বাংলাদেশের হিন্দু নেতারা কাঁসা দিয়ে রাস্তায় নামতো শুধু মানবেন্দ্রের ক্ষেত্রে বৈষম্য কেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com