প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৫:০৪ পি.এম
ঢাকা আরিচা মহাসড়কে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে সেনাবাহিনী।

আজ সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ৪৫ কিলোমিটার হাইওয়ে রোডের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পাটুরিয়া ও আরিচা ঘাট সহ বিভিন্ন পয়েন্টে ঈদযাত্রায় যানজট নিরসন এবং নৌপথে যাত্রী চলাচল র্নিবিঘ্ন করতে সেনাবাহিনীর সদস্যরা মহাসড়ক ও নৌপথে দায়িত্ব পালন করছে।
মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার, পাটুরিয়া আরিচা ঘাটের ফেরি ও লঞ্চ
কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা সে বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি কাউন্টারে গিয়ে সতর্ক করে দিচ্ছেন ।
মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর
এ এস, এম, রাফিউল চৌধুরি গাঙচিল নিউজ কে জানান,
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া আরিচা নৌপথ সহ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না ।
সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন পরিবহন ও নৌপরিবহন ব্যবসায়ীদের।
আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং মহাসড়কে যেন কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সাইমুম, সেনাবাহিনীর শতাধিক সদস্য, পরিবহন ও নৌ পরিবহন ব্যবসায়ী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com