প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ৯:৫১ এ.এম
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ২১ হাজার ৭০ টাকা সহ ৪ জন চাঁদাবাজ কে সেনাবাহিনী আটক করেন।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৪ জন চাঁদাবাজ কে আটক করেন সেনাবাহিনী ।
সাধারণ মানুষকে জিম্মি করে মানিকগঞ্জ জেলার স্থল পথ ও নৌপথে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া যারা নিবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিবে সেনাবাহিনী ।
মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর
এ এস, এম, রাফিউল চৌধুরি গাঙচিল নিউজ কে জানান,
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ ঢাকা আরিচা মহাসড়কে চলছে অতিরিক্ত গাড়ি সেই সুযোগকে কাজে লাগিয়ে মানিকগঞ্জ
বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আমরা অভিযান চালিয়ে মোঃ রবিন মিয়া, আব্দুর রাজ্জাক, মোঃ রফিক মিয়া ও মোঃ মিজানুর রহমান নামে ৪জন চাঁদাবাজকে আটক করি ।
ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া আরিচা নৌপথ সহ বিভিন্ন পয়েন্টে আমাদের অভিযান চলমান কোন প্রকার চাঁদাবাজি করার কেউ চেষ্টা করলেই তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে সেনাবাহিনী ।
আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং মহাসড়কে যেন কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা।
অভিযানে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সাইমুম সহ সেনাবাহিনীর শতাধিক সদস্য।
মানিকগঞ্জ জেলার পরিবহন ব্যবসায়ী ও নৌ পরিবহন ব্যবসায়ীরা গাঙচিল নিউজ কে জানান, সেনাবাহিনীর তৎপরতার কারণে সকল ব্যবসায়ীরা চাঁদা মুক্তভাবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছি কোন চাঁদাবাজ কোন প্রতিষ্ঠানে চাঁদাবাজির চেষ্টা করলে আমরা অভিযোগ দেওয়া মাত্রই সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com