প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:০৭ এ.এম
মানিকগঞ্জে উচ্চ ফলনশীল তোষা পাট – ৯ সবুজ সোনা উৎপাদন ও জনপ্রিয়করণ এর লক্ষে মাঠ দিবস পালিত হয়েছে ।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর আয়োজনে উদ্ধাবিত "উচ্চ ফলনশীল তোষা পাট- ৯ (সবুজ সোনা) উৎপাদন, জনপ্রিয়করণ ও সম্প্রসারণ" এর লক্ষ্যে মানিকগঞ্জে মাঠ দিবস পালিত হয়েছে।
আজ দুপুরে সদর উপজেলার জাগির ইউনিয়নের মেঘশিমুল গ্রামে এই মাঠ দিবস পালিত হয়। এতে বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম এর সঞ্চালনায় ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সালেহ মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই এর মহাপরিচালক ড. নার্গিস আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোঃ কামরুজ্জামান।
এ সময় জাগির মেঘশিমুল এলাকার কৃষকদের কাছ সাথে মহাপরিচালক তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেন এবং কৃষকদের প্রশ্নের জবাব দেন। মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com