প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৮:৪৭ এ.এম
মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক ডাঃ মনোয়ার হোসেন মোল্লা।

মানিকগঞ্জে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্পসারন অধিদপ্তর এর আয়োজনে ৭ দিন ব্যাপী বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন।
পরিকল্পিত বনয়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি´ দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই এই শ্লোগানে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মেলার উদ্বোধন করা হয়।
আজ সকাল ১১টার সময়
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মেলার উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নুর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। শিশু-কিশোরদের মধ্যে আগ্রহ তৈরী করতে মেলায় ১৫টি বৃক্ষ ও ফলের স্টল স্থাপন করা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com