প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৪:৫০ পি.এম
বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ হবে না ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনাই খায় নাই, দেশের অনেকেই খায়। বাংলাদেশের অনেক নেতারাই এস আলামের টাকায় ব্যবসা করছে। ছেলে মেয়েদের বিদেশে পড়ালেখা করাচ্ছে।
সেই ব্যক্তিরা আয়াওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা ১৪শ শহীদের রক্তের সাথে গাদ্দারী করবে। সেই গাদ্দারদের চিনতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে এবি পার্টির জেলা কমিটির উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমাদের মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ হবে না, দিল্লি আধিপত্য প্রশ্নে কোন আপোষ হবে না। সে কংগ্রেসের নামে আসুক, বিজেপি নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক, মোদির নামে আসুক এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোন ছাড় দেব না।
সমাবেশে এবি পার্টির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক এডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্যাডো কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয় অ্যাডভোকেট জাহিদ তালুকদার, গন অধিকার পরিষদের জেলা সভাপতি মোঃ হাসান আলী, জুলাই যোদ্ধা আসাদুল্লাহ, রমজান মাহমুদ, শহীদ ছাদের পিতা মোঃ শফিকুল ইসলাম, হ্যাপি পার্টির জেলা সমন্বয়ক হায়দারুল হাবিব খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com