বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লক্ষ্য ও কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
মঙ্গলবার আসরের নামাজ আদায়ের পর হরিরামপুর উপজেলার মানিকনগর মাদ্রাসা মাঠে প্রথম উঠান বৈঠকের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক উঠান বৈঠকে অংশ নেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন।
উঠান বৈঠকে তিনি বলেন গাঙচিল নিউজ কে, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় রূপরেখা, যা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে। আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি এবং লিফলেট বিতরণ করছি।”
ইঞ্জিনিয়ার শান্ত আরও বলেন, “আমি যখন এমপি ছিলাম, তখন কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি। আগামীতেও আপনাদের পাশে থেকে সমাজ থেকে উশৃঙ্খলা দূর করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, আমার হাতকে শক্তিশালী করুন।”
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, প্রথম যুগ্ম সম্পাদক ফজলুল হক মজনু, যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, সদস্য সচিব আবু সা'দাত মোঃ শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com