ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ০২নং বইলর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের কানহর মধ্যপাড়া এলাকায় “ধানের শীষ” প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় সাধারণ মানুষের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডাঃ মাহবুবুর রহমান লিটন,
ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
সভায় প্রধান অতিথি ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন,
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সভায় উপস্থিত থেকে প্রার্থীকে সমর্থন জানান এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাব্বির হোসেন সাইফুল
বার্তা সম্পাদকঃ মাজেদা আক্তার
সেকশন ১৩ ব্লক - বি ১৭/ক মিরপুর ১৩, ঢাকা ১২১৬
www.gangchilnews.com