June 2, 2026, 6:32 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

বন্দুকযুদ্ধে নিহত ২০জন ভারতে

Reporter Name

বন্দুকযুদ্ধে রাতে ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন মাওবাদী নিহত হয়েছেন। তাদের মধ্যে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতিও ছিলেন। তাকে ধরে দিতে পারলে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাওবাদীদের নিধনে গত কয়েক দিন ধরে ভারতীয় পুলিশ আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআরপিএফ ও পুলিশের যৌথবাহনী সোমবার (২০ জানুয়ারি) রাতে ওড়িশার নওপাড়া এবং ছত্তিশগডড়ের গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায়। তল্লাশি অভিযানের সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা। পরে তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও

পুলিশ জানিয়েছে, সারা রাত দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এই সংঘর্ষে ২০ মাওবাদী নিহত হয়েছেন। তবে দলে কত জন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয়।

এদিকে এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা- ছত্তিশগড় সীমানায় ১৪ (সংখ্যাটা ২০ হবে) মাওবাদী নিহত হয়েছেন।

মাওবাদ দমনে গত ১৯ জানুয়ারি থেকে আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে ভারতীয় যৌথবাহিনী। এই বছর এখন পর্যন্ত ৪০ জনের মতো মাওবাদী নিহত হয়েছেন। এ ছাড়া গত বছর দুই শতাধিক মাওবাদী নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন