
রেইজ প্রজেক্টের আওতায় গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি), মানিকগঞ্জ-এর হেড অফিসে অনুষ্ঠিত হলো ৬ মাস মেয়াদি শিক্ষানবিশি (গুরু-শিষ্য) কার্যক্রমের অংশ হিসেবে ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষানবিশদের জন্য আয়োজিত ৫ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল বিভিন্ন ট্রেডের শিক্ষানবিশদের হাতে-কলমে কাজ শেখানোর পাশাপাশি তাদের ব্যক্তিত্ব ও আচরণগত উন্নয়ন নিশ্চিত করা।
প্রশিক্ষণের ২য় দিনে শিক্ষানবিশদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন, মোঃ জহিরুল ইসলাম প্রোগ্রাম অফিসার, কেইস ম্যানেজমেন্ট, পিকেএসএফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,
উদয় চৌধুরী পরিচালক ও প্রজেক্ট ফোকাল পার্সন, সীমা রানী কর্মকার, প্রজেক্ট কো-অর্ডিনেটর, জামিউল ইসলাম রনি, কেইস ম্যানেজমেন্ট অফিসার।
উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন জুবেদা ইসলাম জবা, লাইফ স্কিলস অফিসার, রেইজ প্রজেক্ট, জিকেটি মানিকগঞ্জ।
প্রশিক্ষণটি শিক্ষানবিশদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।