September 11, 2026, 7:49 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জে বাহের শাহ পাগলের ওরশে হাজারো মানুষের ঢল, মহাসমারোহে চলছে বিন্দু শক্তি আস্তানার বাৎসরিক আয়োজন।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত বিন্দু শক্তি আস্তানায় শুরু হয়েছে আধ্যাত্মিক সাধক বাহের শাহ পাগলের ২১তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। হাজার হাজার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে এ ধর্মীয় আয়োজন।
ওরশ মোবারক চলবে টানা ৮ দিন এবং এই উপলক্ষে বসেছে মাসব্যাপী বিশাল মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা কেউ মানত করতে, কেউবা উৎসবের আমেজ উপভোগ করতে ছুটে আসছেন এই ঐতিহ্যবাহী আস্তানায়।
মেলাকে কেন্দ্র করে বসেছে হরেক রকম দোকান-পাট, খেলনা, খাবার, নানা ধরনের পণ্যের পসরা। অনেকে আবার তাদের সামর্থ্য অনুযায়ী গরুর দুধ, ডিম, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া দিয়ে আসছেন আস্তানায় দান হিসেবে।
বাহের শাহ পাগলের স্মরণে ওরশ উপলক্ষে প্রতিদিন আস্তানায় আগত হাজার হাজার মানুষকে তিন বেলা খাবার খাওয়ানো হচ্ছে। সাধারণ মানুষের দেওয়া দান থেকেই এই বিশাল আয়োজন চালানো হচ্ছে।
এ বিষয়ে বিন্দু শক্তি আস্তানার সভাপতি এবং মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাজাহান বলেন,
এই মেলাটি আমরা টানা ২১ বছর ধরে আয়োজন করে আসছি। বাহের শাহ ছিলেন এক মানবসেবায় নিয়োজিত মহৎ মানুষ। তার দেখানো পথেই আমরা আজও দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। তাঁর আত্মত্যাগ ও সেবার অনুপ্রেরণায় আমরা সবসময় দেশের কল্যাণে কাজ করতে চেষ্টা করি।”
ওরশকে ঘিরে ভবানীপুর গ্রাম এখন যেন এক মিলনমেলায় রূপ নিয়েছে। ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবের রঙ একসাথে মিশে এক অপার আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন