মানিকগঞ্জে কৃষকদের অধিকার নিশ্চিত করতে পুরো জেলা জুড়ে কৃষকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। মানিকগঞ্জ জেলায় কৃষি খাতে সরকারের সহায়তা বৃদ্ধি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। কৃষকরা দেশের প্রকৃত উন্নয়নের সূর্যদয়। তাদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।
গাঙচিল নিউজ কে জানান,সারা দেশের ন্যায় মানিকগঞ্জের কৃষকদের অধিকার আদায় এবং কৃষির সার্বিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একত্রিত হয়ে আমরা নিশ্চিত করতে পারবো, কিভাবে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। সেই লক্ষ্যে আমরা জেলা কৃষকদল দেশ গঠনে কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি।