মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষ প্রতীক মনোনয়নের দাবিতে হাজারো নেতাকর্মী নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা।
আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার আরিচা-পাটুরিয়া সংযোগ মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তোজাম্মেল হক তোজা।
সমাবেশে তোজাম্মেল হক তোজা গাঙচিল নিউজ কে বলেন,
বিগত দিনে আমি নির্যাতন ও জুলুমের শিকার হয়েছি। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে দেশছাড়া করেছি। আশা করি দল আমার ত্যাগ ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, মানিকগঞ্জ-০১ আসনটি ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত। ইতোমধ্যে মানিকগঞ্জ-০২ আসনে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-০৩ আসনে আফরোজা খানম রিতাকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে মানিকগঞ্জ-০১ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।