মানিকগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মানিকগঞ্জ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক আফরোজা খানম রিতা, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ কবীর জিন্নাহ এবং বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি জাতির গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।