July 27, 2026, 6:10 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য প্রশিক্ষণে ব্যবসায়ীরা।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষ্যে মানিকগঞ্জে ইফতার প্রস্তুতকারক ও খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের নিরাপদ ইফতার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়।

আজ (মঙ্গলবার) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা শহরের ইফতার প্রস্তুতকারক ও খাদ্য ব্যবসা সংশ্লিষ্টরা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নুর-ই-আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিশির চন্দ্র দাসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তারা নিরাপদ খাদ্য তৈরি ও সরবরাহ করবেন এবং খাদ্যে ভেজালরোধে সোচ্চার থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন