July 28, 2026, 9:09 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী, এমপি, ডাক্তার, উকিল, পুলিশ ও রাজনীতিবিদ সহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

আজ (সোমবার, ৫ মে) দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুলাই সকাল ১০টায় ছাত্র-জনতা জেলার আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি খালপাড় ব্রিজের দিকে গেলে, পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামিরা দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায়।

হামলায় মো. আরমান হোসাইন, হাসনা হেনা, মাহফুজ হোসাইন, তন্ময়সহ অনেকে গুরুতর আহত হন। আহতদের মধ্যে আরমান ও হাসনাকে ব্রিজের উপর ফেলে ধারালো রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

প্রথম দফার হামলার পর দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় শিক্ষার্থীরা আবারও জমায়েত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক ও সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানের নেতৃত্বে ও হুমকিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থি বাহিনী আবারও দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে বলা হয়েছে।

হামলায় আহত শিক্ষার্থীরা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গেলে চিকিৎসক ও কর্মীরা তাদের ফিরিয়ে দেন। এরপর কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও একই চিত্র।

মামলায় অভিযোগ করা হয়, হাসপাতালের উপপরিচালক ও মামলার ৩২ নম্বর আসামি ডা. জহিরুল করিম ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিলে আহতদের জোরপূর্বক বের করে দেন। পরে শিক্ষার্থীরা বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম জাহিদ, সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সাবেক মেয়র রমজান আলী, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং সাবেক জনপ্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও পুলিশের সাবেক কর্মকর্তারা।

এ মামলায় এত বড় সংখ্যক রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকদের আসামি করায় জেলার রাজনীতি ও প্রশাসনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন