সেনাবাহিনীর হাতে মানিকগঞ্জে মাদকসহ প্রাইভেট কার চালক আটক।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রাতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথবাহিনীর এই কার্যক্রম।
এ সময় বিভিন্ন গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে তল্লাশি করা হয় অবৈধ কোন কিছু আছে কিনা এবং বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর চেক পোস্টে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিফ গাঙচিল নিউজ কে জানান,
প্রাইভেট কারে তল্লাশি করার সময় আবিদ হাসান নামে ওই গাড়ির চালককে দেশীয় চোলাই মদ সহ আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, সে পৌরসভার বেওথা এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মানিকগঞ্জ বাসির জন্য সেনাবাহিনী।