মানিকগঞ্জ জেলায় আজ ‘সবুজ বিপ্লব স্মৃতি অম্লান’ শীর্ষক স্লোগানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদল পরিবার’।
আজ রোববার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা কৃষকদল পরিবার এর উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল। সদরের সভাপতি আরিফ মোল্লা, সাধারণ সম্পাদক মতিউর রহমান, পৌর সভাপতি মোঃ ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সুজন সহ জেলা কৃষক দলের শতাধিক নেতৃবৃন্দ।