July 28, 2026, 7:09 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জে জামাতের বাসাইকৃত সহযোগী সদস্য সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত।
মানিকগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে সহযোগী সদস্যদের অংশগ্রহণে একটি বাছাইকৃত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) পৌরসভার ২নং ওয়ার্ডের উচুটিয়া হাফিজিয়া ও আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,
 “কুরআনের আইন মেনে দেশ ও জাতির কল্যাণে আমাদের সর্বদা কাজ করে যেতে হবে। সৎ কাজে বাধা আসবেই, তবুও আমাদের নির্ভীকভাবে সেই কাজ অব্যাহত রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মোঃ হুমায়ুন কবির এবং মানিকগঞ্জ জেলা আইবিডব্লিউএফ-এর সাধারণ সম্পাদক কাজী নুর মোহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা মোঃ রবিউল ইসলাম , হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, মোঃ মুক্তার হোসেন, মোঃ রুহুল আমিনসহ
সমাবেশে স্থানীয় প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই সমাবেশের মাধ্যমে নতুন সহযোগী সদস্যদের বাছাই ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন