June 2, 2026, 6:34 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষ প্রতীক মনোনয়নের দাবিতে হাজারো নেতাকর্মী নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা।
আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার আরিচা-পাটুরিয়া সংযোগ মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তোজাম্মেল হক তোজা।
সমাবেশে তোজাম্মেল হক তোজা গাঙচিল নিউজ কে বলেন,
বিগত দিনে আমি নির্যাতন ও জুলুমের শিকার হয়েছি। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে দেশছাড়া করেছি। আশা করি দল আমার ত্যাগ ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, মানিকগঞ্জ-০১ আসনটি ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত। ইতোমধ্যে মানিকগঞ্জ-০২ আসনে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-০৩ আসনে আফরোজা খানম রিতাকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে মানিকগঞ্জ-০১ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।
সমাবেশে আসা অনেক ব্যক্তি গাঙচিল নিউজ কে বলেন,
তৃণমূলের নেতা হলেন তোজাম্মেল তাকে বাদ দিয়ে অন্য কাউকে ধানের শীষ প্রতীক দিলে এই আসন হারাতে হবে এই আসনের একমাত্র যোগ্য প্রার্থী হলো তোজাম্মেল হক তোজা এর থেকে জনপ্রিয় একজন নেতাও নেই অবশ্যই এই আসন  তাকেই দিতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন