May 18, 2026, 3:31 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

মানিকগঞ্জের স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা।

আজ শনিবার সন্ধ্যায় গিলন্ড মুন্নু সিটিতে আয়োজিত এই মতবিনিময় সভায় টিআরইউ’র সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ।

বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন,

গণমাধ্যম কর্মীরা সমাজের বিবেক। আপনারা সত্য তুলে ধরেন বলেই মানুষ জানে কী ঘটছে, কোথায় সমস্যা আর কোথায় উন্নতির প্রয়োজন। একটি দায়িত্বশীল সংবাদ সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। আমি সবসময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে।

 

তিনি আরও বলেন,

আগামী জাতীয় নির্বাচনে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মানিকগঞ্জবাসীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে টেকসই পরিবর্তন আনাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, আপনাদের ইতিবাচক ভূমিকা এই যাত্রাকে আরও গতিশীল করবে।

 

আফরোজা খানম রিতা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন টিআরইউ’র উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন