June 2, 2026, 6:38 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ,গাঙচিল নিউজ কে বলেন,দেশ ও জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে।

আমার বাবা দেশ ও জাতির কল্যাণে সারা জীবন কাজ করেছেন। এখনো মানিকগঞ্জের মানুষ আমার বাবাকে সম্মানের সহিত স্মরণ করেন এটাই আমার বড় পাওয়া।

সিংগাইর ও হরিরামপুরের মানুষের উন্নয়নের জন্য যা করা দরকার আমি তাই করবো । আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন। তার আদর্শেই আমি বড় হয়েছি, তার কাছ থেকেই আমি রাজনীতি শিখেছি।  ভোট হল একটা আমানত ।

যাকে মানুষ বিশ্বাস করে তাকেই ভোট দেয়। অতীতে আমি মানুষের বিশ্বাস রেখেছি তাদের কল্যাণে কাজ করেছি, আগামীতেও করব । যারা সৎভাবে রাজনীতি করে তারা কখনো মানুষের সাথে প্রতারণা করতে পারেনা, যারা প্রতারণা করে তারা কখনোই রাজনীতি করে না।

আমাদের দলের কেউ চাঁদাবাজি, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ নির্বাচনে আমাদের ভোট দেয় সুখে শান্তিতে বসবাস করার জন্য, বিপদে পড়ার জন্য নয়। অতএব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে।

আমার বাবা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমি তারই সন্তান। রাজনীতি করে আমাদের সংসার চালানো লাগেনা আমরা রাজনীতি করি দেশ ও জাতির কল্যাণে ।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পিতা মরহুম শামসুল ইসলাম খান নয়ামিয়া। যিনি মানিকগঞ্জের মানুষের কাছে  নয়ামিয়া নামে পরিচিত । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, শিল্পপতি এবং ব্যবসায়ী ছিলেন। মানিকগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এবং প্রাক্তন শিল্পমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে২০০১ সাল পর্যন্ত পরপর চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সততার সাথে কাজ করেছেন।

সেজন্যই এখনো মানিকগঞ্জের মানুষ তাকে স্মরণ করেন।

জন্ম ১ জানুয়ারি ১৯৩০ মৃত্যু ২১ জানুয়ারি ২০০৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন