June 2, 2026, 8:46 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাজা কে জুতা মারলেন উত্তেজিত জনতা

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মানিকগঞ্জ সদর থানা হতে পুলিশ প্রহরায় আব্দুর রাজ্জাক রাজাকে আদালতে নিয়ে আসা হয়।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণের সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে ছাত্র জনতার একাংশ প্রতিবাদ জানায়।

এ সময় ১৫ মিনিট প্রিজন ভ্যান আটকে রেখে রাজাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে আব্দুর রাজ্জাক রাজাকে জেলহাজতে প্রেরণ করে।

এর আগে, গতকাল রাত ১১টার মিনিটে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে থেকে মানিকগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম আব্দুর রাজ্জাক রাজাকে আটক করে।

তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা, জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ তিনটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন