June 2, 2026, 8:45 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

বরিশালে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বাস চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি

ছাত্র শ্রমিকের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ।

বরিশাল রূপাতলীতে বাসে ভাঙচুর ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক‍্য পরিষদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মুখপাত্র জিয়া উদ্দিন সিকদার এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাস শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিএম কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিলো। সে শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সঙ্গে তর্কতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়।

এই বিষয়ে বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মিমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদে। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৪ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে তারা।

এদিকে, রাতে প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসে সড়কে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন