July 28, 2026, 1:02 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

তারেক রহমানের ৩১দফা প্রচারে হরিরামপুরে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লক্ষ্য ও কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

মঙ্গলবার আসরের নামাজ আদায়ের পর হরিরামপুর উপজেলার মানিকনগর মাদ্রাসা মাঠে প্রথম উঠান বৈঠকের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক উঠান বৈঠকে অংশ নেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন।

উঠান বৈঠকে তিনি বলেন গাঙচিল নিউজ কে, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় রূপরেখা, যা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে। আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি এবং লিফলেট বিতরণ করছি।”

ইঞ্জিনিয়ার শান্ত আরও বলেন, “আমি যখন এমপি ছিলাম, তখন কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি। আগামীতেও আপনাদের পাশে থেকে সমাজ থেকে উশৃঙ্খলা দূর করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, আমার হাতকে শক্তিশালী করুন।”

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, প্রথম যুগ্ম সম্পাদক ফজলুল হক মজনু, যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন