June 2, 2026, 6:33 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

অন্যের উপকার করতে গিয়ে মানিকগঞ্জে এক আইনজীবী নিজেই বিপদে

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

আওয়ামী লীগ নেতাদের জামিন শুনানিতে অংশ নেওয়ায় বিপাকে পড়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মেজবাউল হক(মেজবা)। এই বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর আদালত পাড়ায় গত কয়েক দিন ধরে চলছে নানা গুঞ্জন। যার ফলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

জানা যায়,গত ২৭ জানুয়ারী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও আইনজীবী ইদ্রিসসহ কয়েক জনের জামিন শুনানি করেন বিএনপির সর-সভাপতি মেজবাউল হক। এরপরই আদালত পাড়ায় শুরু হয় নানা আলোচনা। যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গাঙচিল নিউজ কে মেজবাউল হক বলেন,বিএনপির প্যানেল থেকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি যে দুই আওয়ামী লীগ নেতাদের জামিন শুনানি করেছি, তারা সিনিয়র আইনজীবী এবং গুরুতর অসুস্থ। তাই বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পক্ষে জামিন শুনানি করেছি।

 

 

তিনি অভিযোগ করেন, আমি যে মামলায় জামিন শুনানি করেছি সেই মামলায় নিম্ন আদালতে জেলা বিএনপির সিনিয়র নেতারাও শুনানি করেছেন। তাতে কোনো সমালোচনা না হলেও একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে নিয়ে এই জামিন শুনানিকে রাজনৈতিকভাবে প্রচার করছে। যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চক্রান্তের অংশ।

 

মেজবাউল হক আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলার প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা অত্যন্ত দু:খজনক।
তিনি এ ধরনের চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে দলীয়সহ অন্যান্য প্যাটফর্মে কথা বলব এবং আইনজীবী ফোরাম ও দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে সঠিক বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন