June 2, 2026, 7:56 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

সভ্য সমাজে অসভ্য কাজ মা ও মেয়ের এক স্বামী

Reporter Name

সিনেমাকেও হার মানালেন, সভ্য সমাজে অসভ্য কাজ করে জামাল শেখ ।

মানিকগঞ্জে মা ও মেয়েকে বিয়ের পর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে জামাল শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জামাল শেখের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরআট গ্রামের মৃত কবেদ আলী শেখের ছেলে।

এর আগে জামাল শেখের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী তরুণী।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ওই মেয়ের মাকে বিয়ে করে জামাল শেখ। এরপর মা, ভাই, বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা। এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণী গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। একইসঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হমকি দেয়। পরে আদালতে গিয়ে এক আইনজীবির মাধ্যমে ওই তরুণীকে বিবাহ করিতে বাধ্য করে জামাল। পরবর্তীতে জামাল শেখ ২০২২ সালে ওমান চলে যায়।

ভুক্তভোগী তরুণী জানান, জামাল শেখ ২০২৩ সালে দেশে ফিরে এসে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে। এ সময় সে তাদের স্বামী-স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায়। এরপর গত বছরের ২১ এপ্রিল আইনজীবির মাধ্যমে জামাল শেখকে তালাক দেয়।

এরপর গত বছরের পহেলা মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মূহর্তের ছবি ও ভিডিও তার স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয়। এরপর ওই তরুণী বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ গাঙচিল নিউজ কে বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পর্ণগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন