মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে।
নিহত সুমাইয়া আক্তার ঘিওরের ঠাকুরকান্দি গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৮টা থেকে ৯টার দিকে সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের পিতা ছেলে বাপ্পি খন্দকারকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে ।