July 27, 2026, 7:50 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাবেক চেয়ারম্যান অস্ত্রসহ ঢাকায় আটক।

বিশেষ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে (৬৩) আটক করেছে ডিবি পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়।

আটককৃত হান্নান উপজেলার সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। হান্নানকে আটকের পর তার অফিসে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হান্নানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটরের প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার ২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি ১২ বোরের একটি শটগান, ৮০ রাউন্ড শটগানের কার্তুজ, শটগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শটগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

জানা যায়, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মামলা হয়। এর মধ্যে হান্নান ২ মামলায় এজাহারভুক্ত আসামি।

এদিকে মুশফিকুর রহমান খান হান্নানের আটকের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদসহ আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন