June 2, 2026, 10:38 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কারণে ১৬ লাখ টাকা জরিমানা।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ৮টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বলধরা ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ৮ ভাটায় এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের  মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। এ সময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-রিচালক ডক্টর মো. ইউসুফ,  আলী, সিনিয়র কেমিস্ট এ, কে, এম, সামিউল আলম কুরসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী  উপস্থিত ছিলেন। অভিযানে র‍্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের  মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডঃ মো. ইউসুফ আলী বলেন, ইট  প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)  (সংশোধন) আইন ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বলধরা ইউনিয়নের মেসার্স আলী আকবর ব্রিকস-১, ২, ৫ ও ৬, মেসার্স সফুর ব্রিকস, আকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস -১ ও মেসার্স আওয়াল ব্রিক -৩ নামক ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় ১৬ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুধু বলধরা ইউনিয়নে ২৩টি ইটভাটা রয়েছে। প্রচলিত আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কেটে এসব ভাটায় সরবরাহ করা হচ্ছে বলে দীর্ঘদিন যাবত  ভুক্তভোগী কৃষকের লোমহর্ষক প্রতিবাদ গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন