September 12, 2026, 12:28 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলীয় নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

আজ মঙ্গলবার বিকেল ৩ টায়  বাংলাদেশ  জামায়াতে ইসলামী  মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

দীর্ঘদিন যাবত কারাগারে থাকা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল   এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলীয় নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল  করেছে।

এতে বিপুল সংখ্যক জামায়াত শিবিরের নেতা কর্মীসহ সাধারণ জানতার অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। এসময় জনতা মুক্তি চাই মুক্তি চাই -আজহার ভাইয়ের মুক্তি চাই এবং নিবন্ধন সহ  দাড়ি পাল্লা প্রতিক ফেরতের দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ মিছিল নিয়ে  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

এর আগে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত  সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও  ঢাকাা উত্তর   অঞ্চল টীম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন। সদর উপজেলা সেক্রেটারি  এডভোকেট মোঃ সালাহউদ্দিনের পরিচালনায়  আরও  বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি  মাওলানা নুরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, মোঃ আবু তাহের,, মাওলানা জাকিরুল ইসলাম খান,,মাও উমর ফারুক, এডভোকেট মনোয়ারুল হক প্রমূখ।

প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন দেশী বিদেশি নানারকম ষড়যন্ত্রের শিকার এটিএম আজহারুল৷ ইসলাম কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যেটা ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশের অগনিত মানুষের চাওয়া। আগস্ট বিপ্লবের পরে  অনেক৷ বৈষম্য দূর হলেও জামায়াতের বেলায় অদৃশ্য কারণে তা এখনো রয়ে গেছে, তিনি জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে দাড়ি পাল্লা প্রতিক বহালে টালবাহানা করলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন