July 27, 2026, 7:51 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই শিশুটি গত ৭ মার্চ সন্ধ্যায় তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মায়ের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

এরপরশিশুটির মা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

শিশুটির পরিবার জানায়, বর্তমানে আমরা মানসিকভাবে ভীষণ চাপে রয়েছে।  শিশুটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ গাঙচিল নিউজ কে বলেন, তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে আসলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ একজন কিশোরকে আটক করা হয়েছে। তার বয়স ১৪ বছর। এখন সদর থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদােলতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন