শিক্ষাপ্রতিষ্ঠান হলো নৈতিকতা ও মূল্যবোধের কেন্দ্র। সেখানে বলাৎকারের ঘটনায় হতাশ শিক্ষার্থীদের অভিভাবকরা।
এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই জঘন্য অপরাধের যথাযথ বিচার হলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানিকগঞ্জের সিদ্দিকনগর দরবার শরিফ মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আজ সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে গাঙচিল নিউজকে বলেন,
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে দ্রুত তদন্ত শুরু করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। আটককৃত শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত রফিকুল ইসলাম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা ।