আজ
বাংলাদেশে জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশ ব্যাপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এবং দেশগড়ার কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ পৌর শাখা যুবদল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার আহবায়ক রাজিব হাসান খানের সভাপতিত্বে ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এ্যাড.আজাদ হোসেন খান, ও পৌর শাখা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে যুগ্ম আহবায়ক সামছুদ্দিন বাবু, উপস্থাপনায় টিপু সুলতানের মাধ্যমে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান দোলন,
জেলা শহীদ জিয়া সৃতি সংঘের সভাপতি শরিফ হোসেন শিবলু,যুবদল নেতা নাহিদ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনিক, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি মেহেদী হাসান, ৭নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাকিল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।