July 27, 2026, 4:45 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ২১ হাজার ৭০ টাকা সহ ৪ জন চাঁদাবাজ কে সেনাবাহিনী আটক করেন।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে   চাঁদা নেওয়ার সময় ৪ জন চাঁদাবাজ কে আটক করেন সেনাবাহিনী ।
সাধারণ মানুষকে জিম্মি করে মানিকগঞ্জ জেলার স্থল পথ ও নৌপথে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া যারা নিবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিবে সেনাবাহিনী ।
মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ  মেজর
এ এস, এম, রাফিউল চৌধুরি গাঙচিল নিউজ কে জানান,
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ ঢাকা আরিচা মহাসড়কে চলছে অতিরিক্ত গাড়ি সেই সুযোগকে কাজে লাগিয়ে মানিকগঞ্জ
বাসস্ট্যান্ডে  চাঁদাবাজি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আমরা অভিযান চালিয়ে মোঃ রবিন মিয়া, আব্দুর রাজ্জাক, মোঃ রফিক মিয়া ও মোঃ মিজানুর রহমান নামে ৪জন চাঁদাবাজকে আটক করি ।
 ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া আরিচা নৌপথ সহ বিভিন্ন পয়েন্টে আমাদের অভিযান চলমান  কোন প্রকার চাঁদাবাজি করার কেউ চেষ্টা করলেই তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে সেনাবাহিনী ।
 আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং  মহাসড়কে যেন কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য দিন-রাত  অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা।
অভিযানে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সাইমুম সহ সেনাবাহিনীর  শতাধিক সদস্য।
মানিকগঞ্জ জেলার পরিবহন ব্যবসায়ী ও নৌ পরিবহন ব্যবসায়ীরা গাঙচিল নিউজ কে জানান, সেনাবাহিনীর তৎপরতার কারণে সকল ব্যবসায়ীরা চাঁদা মুক্তভাবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছি  কোন চাঁদাবাজ কোন প্রতিষ্ঠানে চাঁদাবাজির চেষ্টা করলে আমরা অভিযোগ দেওয়া মাত্রই সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন