বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে ব্যতিক্রমী কর্মশালা করেছেন মানিকগঞ্জ পৌর কৃষক দল।
শনিবার রাতে মানিকগঞ্জ পৌর কৃষকদল এর উদ্যোগে পৌরসভার ২ নং ওয়ার্ডের জাগির হাইস্কুল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ২নং ওয়ার্ডের কৃষকরা অংশগ্রহণ করেন। এতে কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
পৌর কৃষকদলের সভাপতি ওলিয়ার রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা কৃষক দল সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন,
মানিকগঞ্জ জেলার সমস্ত কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানিকগঞ্জ জেলার সকল কৃষক তাদের ন্যায্য অধিকার যাতে ফিরে পায় সেজন্যই সকল কৃষকদের পাশে থেকে তারেক রহমান এর নির্দেশে কৃষকদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সামিউল হক সুজনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের চার শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।