মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় এক চাঁদাবাজকে চাঁদার টাকা সহ আটক করেছে সদর থানা পুলিশ।
চাঁদাবাজির ঘটনা বেড়েছে দেশজুড়েই। এতে আলোচনা সমালোচনার পাশাপাশি বিব্রতকর অবস্থায় পড়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থা থেকে উত্তরনের জন্য চাঁদাবাজীর লাগাম টানতে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান।
গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় মোঃ মাসুদ নামে একজনকে টাকা সহ আটক করেন সদর থানা পুলিশ।
চাঁদাবাজ মাসুদ বলেন,
চাঁদা তুলতে আমার অনেক পরিশ্রম হয় ।
- মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ গাঙচিল নিউজ কে বলেন,
বাসস্ট্যান্ডে গাড়ি থেকে টাকা নেওয়ার কোন বৈধতা নেই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে কোন চাঁদাবাজের স্থান থাকবে না ।
যেই চাঁদা তুলবে
সে যে দলেরই হোক না কেন ,তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত ব্যক্তি পৌরসভায় পশ্চিম সেওতা গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ মামুন।