মানিকগঞ্জে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্পসারন অধিদপ্তর এর আয়োজনে ৭ দিন ব্যাপী বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন।
পরিকল্পিত বনয়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি´ দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই এই শ্লোগানে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মেলার উদ্বোধন করা হয়।
আজ সকাল ১১টার সময়
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মেলার উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নুর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।