ভয়াবহ নদী ভাঙ্গন, পাটুরিয়া ফেরি ঘাট এলাকার মানুষ আতঙ্কিত।
মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি হঠাৎ করে নদী ভেঙে বেশ কয়েকটি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, যার ফলে সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
অনেকেই নিজেদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং কিছু মানুষ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন।
নদী ভাঙ্গনের কারণে শুধু বসতভিটাই হারাচ্ছে না, বরং জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন,
যদি সরকারিভাবে সাহায্য করা হয়, তাহলে এই এলাকাটি রক্ষা করা সম্ভব হতে পারে।
নদীভাঙনে ভিটে-বাড়ি হারানো বাসিন্দারা বলেন,
“আগুনে পুড়ে গেলেও অন্তত মাটিটুকু থাকে, কিন্তু এখন আমাদের সব কিছুই হারিয়ে গেছে, কিছুই রইল না।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজি এম আবদুস সালাম বলেন,
ভাঙ্গনের কারণে আমরা এটা নিয়ে সংকায় আছি ভাঙ্গন রোধে আমরা কাজ করছি ।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন,
যাদের ঘরবাড়ি নদীতে ভেঙে গেছে তাদের কে আমারা প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে।