July 27, 2026, 4:52 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষেই জনগণের আগ্রহ অধিক। ।

বিশেষ প্রতিনিধি গাঙচিল নিউজ

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে গণসংযোগে ব্যস্ত এডভোকেট মিজানুর রহমান মিজান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানি) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী এডভোকেট মিজানুর রহমান মিজান দিনভর গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

গণসংযোগকালে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,
“আল্লাহ যদি আমাকে এমপি বানান, তবে আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। মুকসুদপুর ও কাশিয়ানির মানুষ—সকল ধর্ম-বর্ণের নাগরিক যেভাবে আমাকে সহযোগিতা করছেন, তা আমি কখনোই ভুলব না। বিজয়ী হলে আমি আমার নির্বাচনী এলাকার সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করবো। আমি একজন মুসলমান হলেও, আমার নেতৃত্বে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবেন—এটাই ইসলামের শিক্ষা।”

স্থানীয় বাসিন্দারা গাঙচিল নিউজ কে জানান, মিজানুর রহমান মিজান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। এলাকার অসহায়, গরিব ও বঞ্চিত মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়।

এলাকাবাসীর প্রত্যাশা, একজন যোগ্য, জনদরদী ও নিষ্ঠাবান প্রার্থী হিসেবে এডভোকেট মিজানুর রহমান মিজান বিজয়ী হয়ে এলাকায় শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন