July 27, 2026, 4:51 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ কালিগঙ্গা নদীতে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে জনস্রোত।

মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

 

আজ শনিবার (২৩ আগস্ট) সদর উপজেলার কালিগঙ্গা নদীতে আয়োজিত এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় প্রায় তিন লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। বৃষ্টি উপেক্ষা করে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে শিশু, নারী-পুরুষ সবাই উপভোগ করেন গ্রামীণ শিকড়স্পর্শী এই উৎসব।

 

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “নৌকা বাইচ শুধু একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতি, শেকড় ও সামাজিক সম্প্রীতির প্রতীক।” তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, জামায়াতের ঢাকা উত্তর টিম সদস্য মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন