মানিকগঞ্জে কৃষকদের জন্য ফার্মাস মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর।
মানিকগঞ্জে সবজি চাষিদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের মাঝে ফার্মাস মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন ও কৃষকদের সাথে নিয়ে পেঁপে বাগান পরিদর্শন করেন, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হার্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বিনামূল্যে এ কোল্ড স্টোরেজ সরবরাহ করা হয়। সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ বিতরণের অংশ হিসেবে মানিকগঞ্জে দুটি দেওয়া হয়েছে, যা কৃষকরা যৌথভাবে ব্যবহার করতে পারবেন।
প্রায় ৭ টন ধারণক্ষমতার সৌরচালিত এই কনটেইনারভিত্তিক হিমাগার নির্মাণে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা। আমেরিকান হাই-টেক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় উপযোগে তৈরি এই স্টোরেজ মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য এবং এটি পরিবেশবান্ধব, যা কার্বন নিঃসরণ হ্রাসেও সহায়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা, কৃষি সচিব ড. মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর, উপপরিচালক ড. রবিআহ নূর আহমেদ এবং পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।
জেলা প্রশাসক বলেন, “মানিকগঞ্জে কৃষক ও মাঠপর্যায়ে এ উদ্যোগ প্রথমবারের মতো বাস্তবায়ন হলো, যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করবে।