July 28, 2026, 12:12 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

চাঁদাবাজি বন্ধের দাবিতে মানিকগঞ্জে এনসিপির শ্রমিক সমাবেশ।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানিকগঞ্জে এক শ্রমিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং। শনিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক উইং এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সজীব ওয়াফি, আব্দুল বারেক, মামুন চাকলাদার, সংগঠক কামরুজ্জামান, মো: সৌরভ, সোহলে খান, জেলা কমিটির সমন্বয়কারী সোহেল রানা সুহাইল, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ বাধন, লিজা আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, পরিবহন খাতসহ দেশের প্রায় সব সেক্টরেই চাঁদাবাজি এখন ভয়াবহ রূপ নিয়েছে। চালক-শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই অবৈধ চাঁদার শিকার। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তারা আরও বলেন, হাট-বাজার, নির্মাণ খাত, পণ্য পরিবহন এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।

নেতারা অবিলম্বে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন