July 28, 2026, 1:55 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

মানিকগঞ্জ ৩ আসনে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন তৃণমূল মানুষের আস্থার প্রতীক ।

Reporter Name

 

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইনের জনপ্রিয়তা উর্ধ্বমুখী

গাঙচিল নিউজ ডেস্ক

মানিকগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইনের জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হয়ে উঠছে। এলাকার সাধারণ মানুষের অভিমত, দলটির নেতাকর্মীরা কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা মাদকের সঙ্গে জড়িত না থাকায় জনসাধারণের আস্থা দিন দিন বাড়ছে জামায়াতে ইসলামী’র প্রতি।

স্থানীয়দের মতে, জামায়াতের অভ্যন্তরে কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন নেই। ফলে সংগঠনটি দলীয়ভাবে সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যা নির্বাচনী মাঠেও ইতিবাচক প্রভাব ফেলছে।

গাঙচিল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা দেলওয়ার হোসাইন বলেন,

“মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি একজন সেবক হিসেবে কাজ করব। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়ন পৌঁছে দেব। সরকারি প্রতিটি বাজেট সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হবে, প্রতিটি খাতে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।”

তিনি আরও বলেন,

“দাঁড়িপাল্লা পথিক হলো ন্যায় ও ইনসাফের প্রতীক। আমি নেতা হতে চাই না, এই এলাকার মানুষের পাশে সারা জীবন সেবক হিসেবে থাকতে চাই।”

মাওলানা দেলওয়ার হোসাইনের এমন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বক্তব্য তার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করেছে বলে মত বিশ্লেষকদের। এখন দেখার বিষয়, নির্বাচনের দিন এই জনভালোবাসা কতটা ভোটবাক্সে প্রতিফলিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন