মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে একাত্তর টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
নবগঠিত কমিটিতে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম খোরশেদ সভাপতি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন সাধারণ সম্পাদক এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ।