June 2, 2026, 7:12 pm
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)।

বাংলাদেশের রাজনীতিতে আপসহীন ও দৃঢ়চেতা এই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে মানিকগঞ্জসহ সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বি.এম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

একজন সাধারণ গৃহিণী থেকে দেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথচলা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল ও অনন্য দৃষ্টান্ত।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

দেশের বিভিন্ন ক্রান্তিকালে তিনি দৃঢ় অবস্থান নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

বিশেষ করে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে তাঁর কালজয়ী ভূমিকার কারণে তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন বলেও উল্লেখ করা হয়।

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন