September 12, 2026, 10:44 am
শিরনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তা দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক। মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান । সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি-মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনে ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক -৫ জন। সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ পুলিশের হাতে আটক- ৫ জন। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার সাথে স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষের দাবিতে তোজাম্মেল হক তোজার বিশাল সমাবেশ।

ঢাকা আরিচা মহাসড়কে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে সেনাবাহিনী।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

আজ সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ৪৫ কিলোমিটার হাইওয়ে  রোডের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পাটুরিয়া ও আরিচা ঘাট সহ বিভিন্ন পয়েন্টে  ঈদযাত্রায় যানজট নিরসন এবং নৌপথে যাত্রী চলাচল র্নিবিঘ্ন করতে সেনাবাহিনীর সদস্যরা মহাসড়ক ও নৌপথে দায়িত্ব পালন করছে।
মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার, পাটুরিয়া আরিচা ঘাটের ফেরি ও লঞ্চ
কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা  সে বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি কাউন্টারে গিয়ে সতর্ক করে দিচ্ছেন ।
মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ  মেজর
এ এস, এম, রাফিউল চৌধুরি গাঙচিল নিউজ কে জানান,
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া আরিচা নৌপথ সহ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না ।
সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন পরিবহন ও নৌপরিবহন ব্যবসায়ীদের।
 আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং  মহাসড়কে যেন কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন দিন-রাত  অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সাইমুম, সেনাবাহিনীর শতাধিক সদস্য, পরিবহন ও নৌ পরিবহন ব্যবসায়ী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমদের পেজ লাইক দিন